শাস্ত্র সাপেক্ষে নিষিদ্ধ খাবারের সূচী
শাস্ত্র অনুসারে যিনি সারাদিনে একবারই পূর্ণ খাদ্য ভোজন করেন – শাস্ত্রে তাকে যোগীর লক্ষণ বলেছে আর যিনি সারাদিনে 2 বার পূর্ণ খাদ্য ভোজন করেন – শাস্ত্রে তাকে ভোগীর লক্ষণ বলেছে যিনি সারাদিনে 3 বার অথবা তার বেশিবার পূর্ণ খাদ্য ভোজন করেন – শাস্ত্রে তাকে রোগীর লক্ষণ বলেছে আহার = খাদ্য খাওয়া=খাদ্য ভোজন খাবার বাছাই করা একটি ব্যাক্তিগত, পরম্পরাগত ও নির্দিষ্ট মতবাদের বিশ্বাসের উপর নির্ভরশীল। কাজেই এমন অনেক হিন্দু আছেন যারা তাদের বংশানুক্রমিক পরম্পরা ও বিশ্বাসের জন্য কিছু জিনিস খাওয়া ত্যাগ করেছে। যেমন – ভারতের অনেক বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত হিন্দু (উত্তর ভারত) আছেন যাদের বাড়িতে মাছ তোলা নিষিদ্ধ। আবার অনেকের হিন্দু বাড়িতে (উত্তর-পশ্চিম ভারত) মাছ মাংশ দুটোই তোলা নিষিদ্ধ। কাজেই হিন্দুদের মধ্যে পরম্পরাগত, ব্যাক্তিগত ও বিশ্বাসী মতবাদগত ফ্যাকটর গুলির উপর অনেক অংশে নির্ভর করে নিষিদ্ধ খাবার গুলি বাছাই এর ক্ষেত্রে। তাই কারো ব্যাক্তিগত বা পরম্পরাগত পছন্দ তে হস্তক্ষেপ করার জন্য এই নিবন্ধটি লিখা হয়নি! বরং উক্ত নিবন্ধটি সেইসব সনাতন ধর্মালম্বীদের জন্য লিখা হয়েছে যারা সনাতন বৈদিক...